০৯:৪২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ঢাবি ছাত্র ইউনিয়ন সভাপতি মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৩০:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসু অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পারিবারিক ও সহকর্মী সূত্রে জানা গেছে, মেঘমল্লার বসু একসঙ্গে ২০টি ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহননের চেষ্টা করেন। দ্রুত বিষয়টি জানাজানি হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “মেঘমল্লার বসু শুক্রবার দুপুরে আত্মহত্যার চেষ্টা করেছেন। বর্তমানে তিনি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।”

হাসপাতাল ও দলীয় সূত্রে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকার পর মেঘমল্লার বসুর শারীরিক অবস্থা এখন কিছুটা স্থিতিশীল। তবে তিনি কেন এই চরম পথ বেছে নিয়েছেন, সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো কারণ এখনো জানা যায়নি।

একজন ছাত্রনেতার এমন আকস্মিক ও চরম সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয় অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যক্তিগত নাকি সাংগঠনিক কোনো চাপ থেকে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন, তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। তবে এই বিষয়ে এখন পর্যন্ত ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

ঢাবি ছাত্র ইউনিয়ন সভাপতি মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা

আপডেট: ১১:৩০:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬