০৪:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

পাকিস্তানকে ধসিয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৪২:২০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫১৫

মাঠের লড়াইয়ে পাকিস্তানকে দাঁড়াতেই দিল না বাংলাদেশের নারী দল। উইমেনস এশিয়া কাপ রাইজিং স্টার্সের হাইভোল্টেজ সেমিফাইনালে পাকিস্তানকে ৫৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে টাইগ্রেসরা। ব্যাংককের মাঠে বাঘিনীদের দাপটে একপেশে ম্যাচে পরিণত হয় এই লড়াই। এখন শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।

শুক্রবার টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা আশাব্যঞ্জক ছিল না বাংলাদেশের। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দল। তবে দলের হাল ধরেন অধিনায়ক ফাহিমা খাতুন। তাঁর দায়িত্বশীল ৪০ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১০ রানের পুঁজি পায় বাংলাদেশ ‘এ’ দল। ৩২ বলের অপরাজিত এই ইনিংসে ৫টি চার মারেন ফাহিমা। এছাড়া শারমিন সুলতানা ১৫, শামিমা সুলতানা ১৩ ও ইশমা তানজিম ১২ রান করেন।

১১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শুরু থেকেই দিশেহারা হয়ে পড়ে পাকিস্তানের ব্যাটাররা। দলীয় মাত্র ৮ রানেই প্রথম উইকেট হারায় তারা। এরপর বাঘিনীদের স্পিন ও পেস আক্রমণের মুখে তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। দলীয় ৫০ রান ছোঁয়ার আগেই সাজঘরে ফেরেন ৭ ব্যাটার। শেষ পর্যন্ত মাত্র ৫৬ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তান।

বাংলাদেশের পক্ষে বল হাতে আগুন ঝরিয়েছেন সানজিদা আক্তার মেঘলা। তিনি মাত্র ৩টি উইকেট নিয়ে পাকিস্তানের মেরুদণ্ড ভেঙে দেন। ব্যাট হাতে আলো ছড়ানোর পর বল হাতেও দুর্দান্ত ছিলেন অধিনায়ক ফাহিমা খাতুন, তিনি শিকার করেন ২ উইকেট।
আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা বাংলাদেশের নারীরা এখন ফাইনালের প্রস্তুতি নিচ্ছেন। যেখানে তাদের লড়তে হবে শক্তিশালী ভারতের বিপক্ষে। শিরোপা নিজেদের করে নিতে মুখিয়ে আছেন ফাহিমা-মেঘলারা।

সর্বাধিক পঠিত

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস: ভাষা শহীদদের প্রতি ‘জনতার কথা-২৪’-এর বিনম্র শ্রদ্ধা”

পাকিস্তানকে ধসিয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

আপডেট: ০৪:৪২:২০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬