০৭:৩০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:১৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৩৮

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতি। বিশেষ এই দিনে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেল শুক্রবার তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
:
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে শহীদ মিনার ধুয়ে-মুছে পরিষ্কার করা এবং আলপনা আঁকার কাজ শেষ হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় এনেছেন এবং সাধারণ মানুষের প্রবেশের জন্য রুট ম্যাপ নিশ্চিত করা হয়েছে।

রাষ্ট্রীয় এই কর্মসূচিতে মন্ত্রিসভার সদস্য, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং দলের সিনিয়র নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর মিনার প্রাঙ্গণ সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার মর্যাদা রক্ষায় যারা প্রাণ দিয়েছিলেন, তাঁদের স্মরণে দেশজুড়ে নেওয়া নানা কর্মসূচির মধ্যে প্রধানমন্ত্রীর এই শ্রদ্ধা নিবেদন অন্যতম প্রধান আনুষ্ঠানিকতা।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট: ০৪:১৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬