০১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

যশোরে জনবসতি এলাকায় থেকে পরিত্যক্ত ককটেল উদ্ধার:

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৩৬:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৩০

যশোর শহরের শংকরপুর এলাকায় একটি পরিত্যক্ত ককটেল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শংকরপুর রেলস্টেশন সংলগ্ন গারোয়ান পট্টি এলাকার একটি গ্রামীণফোন টাওয়ারের পাশ থেকে এটি উদ্ধার করা হয়। জনবহুল এলাকায় ককটেল পাওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার বাসিন্দা রিনা পারভিনের বাড়ির সামনে একটি সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন দ্রুত যশোর কোতোয়ালি মডেল থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে এবং বস্তুটিকে ককটেল হিসেবে শনাক্ত করে। পরে বিশেষ সতর্কতার সাথে সেটি উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেওয়া হয়।

যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:
“ককটেলটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। কারা, কী উদ্দেশ্যে জনবহুল এই এলাকায় এটি ফেলে গেছে, তা আমরা খতিয়ে দেখছি। জড়িতদের শনাক্ত করতে এলাকায় তদন্ত শুরু হয়েছে।”

পুলিশ আরও জানায়, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় পুলিশি টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

যশোরে জনবসতি এলাকায় থেকে পরিত্যক্ত ককটেল উদ্ধার:

আপডেট: ১০:৩৬:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬