০৯:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

আশুলিয়ায় ঝুট ব্যবসা নিয়ে দুই গ্রুপে সংঘর্ষ: আহত ৩,

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১৬:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৪৩

সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে জামগড়া এলাকার ‘দি রোজ ড্রেসেস লিমিটেড’ কারখানার সামনে এই ঘটনা ঘটে। এতে অন্তত ৩ জন আহত হয়েছেন এবং ৬-৭টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কারখানার ঝুট ব্যবসা নিয়ে আশুলিয়া থানা তাঁতি দলের সহ-সভাপতি বকুল ভূঁইয়া এবং ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান রনির অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। পটপরিবর্তনের আগে এই ব্যবসা স্থানীয় যুবলীগ নেতা কবির হোসেন সরকারের নিয়ন্ত্রণে ছিল। পরবর্তীতে তা ছাত্রদল নেতা রনির নিয়ন্ত্রণে চলে যায়। তবে সম্প্রতি এলাকায় প্রভাব বিস্তার নিয়ে বকুল ভূঁইয়ার পক্ষের সঙ্গে দ্বন্দ্ব চরম আকার ধারণ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে রনি তার অনুসারীদের নিয়ে কারখানায় গেলে প্রতিপক্ষ গ্রুপ তাদের ওপর হামলা চালায়। এসময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলাকারীরা রনির পক্ষের ৬-৭টি মোটরসাইকেল ভাঙচুর করে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩ জন আহত হন।
ভুক্তভোগী ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান রনি দাবি করেন:
“কারখানার সঙ্গে আমার বৈধ চুক্তি থাকা সত্ত্বেও বকুল ভূঁইয়ার লোকজন আমাকে বাধা দিয়ে আসছিল। আজ আলোচনার জন্য গেলে তারা পরিকল্পিতভাবে অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায় এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ এসে আমাকে উদ্ধার করেছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

এদিকে, অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে বকুল ভূঁইয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া গেছে।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক আছে। তিনি আরও জানান, এখনও কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বাধিক পঠিত

যশোরে জমি সংক্রান্ত বিরোধে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন:

আশুলিয়ায় ঝুট ব্যবসা নিয়ে দুই গ্রুপে সংঘর্ষ: আহত ৩,

আপডেট: ১০:১৬:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬