০৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

যশোরে দ্রুত বিচার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রুবেল গ্রেপ্তার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৩৯:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৪১

নিজস্ব প্রতিবেদক, যশোর | যশোরের ঝুমঝুমপুর বাবলাতলা এলাকায় এক ঝটিকা অভিযান চালিয়ে দ্রুত বিচার আইনের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রুবেলকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে চানপাড়া পুলিশ ফাঁড়ির একটি দল এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক রুবেল ঝুমঝুমপুর বাবলাতলা এলাকার জাকির হোসেনের ছেলে বলে পুলিশ নিশ্চিত করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রুবেল দীর্ঘদিন ধরে দ্রুত বিচার আইনের একটি মামলায় পরোয়ানাভুক্ত আসামি হিসেবে পলাতক ছিলেন। বৃহস্পতিবার রাতে তিনি এলাকায় অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে চানপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) সিরাজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বাবলাতলা এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর রুবেলের দেহ তল্লাশি করে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। অভিযান শেষে চানপাড়া ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম জানান:
“ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তারের পাশাপাশি তার কাছ থেকে মাদক উদ্ধার করা হয়েছে। আগের মামলার পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে নতুন একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অপরাধ দমনে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

শুক্রবার সকালে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে থানা সূত্রে জানা গেছে।

সর্বাধিক পঠিত

যশোরে জমি সংক্রান্ত বিরোধে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন:

যশোরে দ্রুত বিচার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রুবেল গ্রেপ্তার

আপডেট: ০৯:৩৯:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬