০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

মণিরামপুরে নেশার টাকার জন্য স্ত্রী-শাশুড়িকে পিটিয়ে জখম:

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৩৩:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৪৪

মণিরামপুরে নেশার টাকার দাবিতে স্ত্রী ও শাশুড়িকে বেধড়ক মারপিট করে জখম করার অভিযোগে পিন্টু নামের এক মাদকাসক্ত যুবককে পিঠমোড়া দিয়ে বেঁধে রেখেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চন্ডিপুর গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। পরে খবর পেয়ে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা অভিযুক্তকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার হানুয়ার গ্রামের আব্দুল মজিদের ছেলে পিন্টুর সাথে কয়েক বছর আগে চন্ডিপুর গ্রামের নূর মোহাম্মদের মেয়ের বিয়ে হয়। তাদের সংসারে একটি পুত্র সন্তানও রয়েছে। বিয়ের শুরুর দিকে পিন্টু শান্ত স্বভাবের থাকলেও গত কিছুকাল ধরে সে চরমভাবে মাদকাসক্ত হয়ে পড়ে। নেশার টাকার জোগাড় করতে সে প্রায়ই তার স্ত্রীকে বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য চাপ দিত এবং শারীরিক নির্যাতন চালাত।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে পিন্টু তার শ্বশুরবাড়িতে গিয়ে নেশাগ্রস্ত অবস্থায় তান্ডব শুরু করে। টাকার দাবিতে সে তার স্ত্রী ও শাশুড়ি জাহানারা বেগমকে লাঠিসোটা দিয়ে বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখম করে। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আহত মা ও মেয়েকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এসময় উত্তেজিত জনতা অভিযুক্ত পিন্টুকে ধরে রশি দিয়ে পিঠমোড়া দিয়ে বেঁধে রাখে।
ভুক্তভোগীর প্রবাসী শ্যালক আবু হানিফ ক্ষোভ প্রকাশ করে জানান:
“পিন্টু দীর্ঘদিন ধরেই আমার বোন ও মায়ের ওপর নির্যাতন চালিয়ে আসছে। আজ সে সব সীমা ছাড়িয়ে গেছে। আমার বোনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। সে একটু সুস্থ হলেই আমরা থানায় নিয়মিত মামলা দায়ের করব। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই ইমরান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অভিযুক্ত পিন্টুকে উদ্ধার করে আনে। তিনি আরও জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে অভিযুক্ত পুলিশ হেফাজতে রয়েছে।

সর্বাধিক পঠিত

যশোরে জমি সংক্রান্ত বিরোধে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন:

মণিরামপুরে নেশার টাকার জন্য স্ত্রী-শাশুড়িকে পিটিয়ে জখম:

আপডেট: ০৯:৩৩:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬