১০:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

যশোরে রিকশাচালককে অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল ও টাকা ছিনতাই

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:২৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৪৭

যশোর সদর উপজেলার বাহাদুরপুর পার্ক এলাকায় দিনে-দুপুরে এক রিকশাচালককে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ভুক্তভোগী চালকের নাম তাছিম (২১)। তিনি শহরের নাজির শংকরপুর প্রাইমারি স্কুল এলাকার বাসিন্দা মাসুদ রানার ছেলে।

ভুক্তভোগী তাছিম জানান, বুধবার সকালে যশোর বড়বাজার এলাকা থেকে যাত্রী নিয়ে তিনি বাহাদুরপুর পার্কে গিয়েছিলেন। যাত্রী নামিয়ে রিকশা নিয়ে শহরের দিকে ফেরার পথে পার্ক অতিক্রম করার পরপরই একটি নীল রঙের ডিসকভার মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি তার গতিরোধ করেন।
ছিনতাইকারীরা প্রথমে যাত্রী সেজে তাকে শহরের দিকে নিয়ে যাওয়ার কথা বলেন এবং কৌশলে রিকশা থেকে নামিয়ে পাশের একটি গলিতে নিয়ে যান। সেখানে পৌঁছানো মাত্রই তারা ধারালো অস্ত্র বের করে তাছিমকে ভয়ভীতি দেখাতে শুরু করেন। প্রাণনাশের হুমকিতে তারা চালকের কাছে থাকা প্রায় ২০ হাজার টাকা মূল্যের একটি মোবাইল সেট এবং রিকশা চালিয়ে উপার্জন করা নগদ সাড়ে ৩শ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী তাছিম বাদী হয়ে যশোর কোতয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগটি পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলের বর্ণনা অনুযায়ী আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।

দিনের বেলা প্রকাশ্য রাস্তায় রিকশাচালকের মতো নিম্ন আয়ের মানুষের ওপর এমন হামলায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। অপরাধীদের দ্রুত গ্রেফতার করে লুণ্ঠিত মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও তার পরিবার।

সর্বাধিক পঠিত

৫০ বছরের মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ ভোট, পশ্চিমবঙ্গে প্রথম দফায় রেকর্ড ৯০ শতাংশের বেশি ভোটগ্রহণ

যশোরে রিকশাচালককে অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল ও টাকা ছিনতাই

আপডেট: ১২:২৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬