১১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

যশোরে জমি নিয়ে বিরোধ: যুবককে কুপিয়ে জখম

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:২৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৪৮

যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের বলরামপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নাঈম (১৯) নামে এক যুবককে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ভিকটিমের নিজ বসতবাড়িতে এই হামলার ঘটনা ঘটে।
আহত নাঈম বলরামপুর গ্রামের ইসরাইল হোসেনের ছেলে। অভিযুক্ত হামলাকারী সাইদুল (৫০) একই গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে বলে জানা গেছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে নাঈমের পরিবারের সাথে প্রতিবেশী সাইদুলের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে বুধবার বিকেল আনুমানিক ৫টার দিকে সাইদুল দেশীয় অস্ত্র ‘দা’ নিয়ে নাঈমের বসতবাড়িতে অনধিকার প্রবেশ করেন। একপর্যায়ে তিনি নাঈমকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালান এবং ধারালো দা দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে নাঈমের মাথা ফেটে রক্তাক্ত জখম হয়।

হামলার সময় নাঈমের চিৎকার শুনে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারী পালিয়ে যান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, নাঈমের মাথায় গভীর ক্ষত সৃষ্টি হয়েছে এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে।

এ ঘটনায় আহত নাঈমের পরিবারের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে। তারা জানান, বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
নরেন্দ্রপুর ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা জানান, তুচ্ছ জমিজমা নিয়ে এমন সহিংস হামলা এলাকায় উদ্বেগের সৃষ্টি করেছে। তারা বিষয়টি শান্তিপূর্ণ মীমাংসার বদলে সন্ত্রাসী কায়দায় সমাধানের চেষ্টার প্রতিবাদ জানান।?

সর্বাধিক পঠিত

৫০ বছরের মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ ভোট, পশ্চিমবঙ্গে প্রথম দফায় রেকর্ড ৯০ শতাংশের বেশি ভোটগ্রহণ

যশোরে জমি নিয়ে বিরোধ: যুবককে কুপিয়ে জখম

আপডেট: ১২:২৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬