১১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

টিউলিপ সিদ্দিকসহ দুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৩৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৫৪

রাজধানীর গুলশানে ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজউকের সাবেক এক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া চার্জশিট গ্রহণ করে এই আদেশ দেন।

গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া অন্য আসামি হলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেন। আদালতের নির্দেশে আসামিদের গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৮ মার্চ দিন ধার্য করা হয়েছে। দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহম্মেদ সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা গেছে, গত বছরের ১৫ এপ্রিল এই মামলাটি দায়ের করা হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়:
: আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করেই গুলশান-২ এলাকায় ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি দামি ফ্ল্যাট অবৈধভাবে দখল করেন।
: পরবর্তীতে কোনো আর্থিক লেনদেন ছাড়াই প্রভাব খাটিয়ে ফ্ল্যাটটি নিজেদের নামে রেজিস্ট্রি করে নেন।
: গত ১১ ডিসেম্বর তদন্ত শেষ করে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক।
আইনি জটিলতা ও তদন্ত
মামলার শুরুতে রাজউকের আরেক সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামানও আসামি ছিলেন। তবে চলতি বছরের জুলাই মাসে তিনি হাইকোর্টে একটি রিট আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তার বিরুদ্ধে তদন্ত তিন মাসের জন্য স্থগিত করেন। দুদক চেম্বার আদালতে গেলেও ‘নো অর্ডার’ আদেশ পাওয়ায় বর্তমানে খসরুজ্জামানের অংশটি স্থগিত রয়েছে। তবে টিউলিপ সিদ্দিক ও মোশাররফ হোসেনের বিরুদ্ধে তদন্ত শেষে চার্জশিট আমলে নিয়ে পরোয়ানা জারি করলেন আদালত।

আদালতের এই আদেশের পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসামিদের গ্রেফতারে তৎপরতা শুরু করেছে। আগামী ৮ মার্চের মধ্যে পুলিশকে এই সংক্রান্ত প্রতিবেদন আদালতে জমা দিতে হবে।

সর্বাধিক পঠিত

৫০ বছরের মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ ভোট, পশ্চিমবঙ্গে প্রথম দফায় রেকর্ড ৯০ শতাংশের বেশি ভোটগ্রহণ

টিউলিপ সিদ্দিকসহ দুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আপডেট: ১১:৩৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬