০৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

চৌগাছায় নৃশংস হামলা: নারী বিবস্ত্র ও কান ছিঁড়ে দেওয়ার অভিযোগ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৩২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৫৩

যশোরের চৌগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক পরিবারের ওপর বর্বরোচিত হামলার অভিযোগ উঠেছে। হামলায় এক নারীর কান ছিঁড়ে যাওয়া এবং অন্য এক নারীকে বিবস্ত্র করে শ্লীলতাহানির মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় প্রতিবেশী আরশিনা বেগম জানান, ঘটনার শুরু হয় হুসাইন নামের এক যুবককে মারধরের মধ্য দিয়ে। হুসাইনকে বাঁচাতে তার পরিবারের সদস্যরা এগিয়ে এলে হামলাকারীরা আরও বেপরোয়া হয়ে ওঠে। তাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে চড়াও হয় অভিযুক্তরা।
হামলার ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে আরশিনা বেগম বলেন:
> “হুসাইনকে মারধরের পর পরিবারের অন্যরা গেলে তাদের ওপরও হামলা হয়। এতে হালিমা বেগমের কান ছিঁড়ে যায় এবং শিউলী বেগম গুরুতর আহত হন। এক পর্যায়ে এক নারীকে মারধর করে বিবস্ত্র করে ফেলা হয়। তখন উপস্থিত একজন নিজের গায়ের শার্ট খুলে দিয়ে ওই নারীর ইজ্জত রক্ষা করেন।”
>
পরবর্তীতে স্থানীয়রা একজোট হয়ে এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রশাসনের বক্তব্য
এই ন্যক্কারজনক ঘটনার বিষয়ে জানতে চাইলে চৌগাছা থানার ওসি (তদন্ত) নূরুল আমিন শিকদার জানান, ঘটনাটি তারা শুনেছেন। তবে এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।
তিনি বলেন, “অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।”

এদিকে দিনের আলোতে একজন নারীকে বিবস্ত্র করা এবং কান ছিঁড়ে দেওয়ার মতো অমানবিক ঘটনায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। তারা অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সর্বাধিক পঠিত

দীর্ঘ ছয় বছর পর উৎসবমুখর পরিবেশে যশোর ইনস্টিটিউটের ত্রিবার্ষিক নির্বাচন

চৌগাছায় নৃশংস হামলা: নারী বিবস্ত্র ও কান ছিঁড়ে দেওয়ার অভিযোগ

আপডেট: ০২:৩২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬