০৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

যশোরে ‘পেটভর্তি’ ইয়াবাসহ যুবক আটক:

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:২৫:২১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৫৩

যশোরের মনিহার এলাকা থেকে অভিনব কায়দায় পেটের ভেতর করে মাদক পাচারের সময় মাসুদ রানা (২৫) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব-৬। আটক যুবক শার্শা উপজেলার গোরপাড়া কলোনিপাড়ার হোসেন আলীর ছেলে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে র‍্যাবের একটি চৌকস দল তাকে আটক করে। বর্তমানে ওই যুবক র‍্যাব পাহারায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

র‍্যাব-৬ যশোর ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মনিহার এলাকায় অভিযান চালিয়ে মাসুদ রানাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, তার পেটের ভেতরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট রয়েছে। কক্সবাজার থেকে বিশেষ কৌশলে এসব ইয়াবা গিলে তিনি যশোরে এনেছিলেন বিক্রির উদ্দেশ্যে।
২ হাজার থেকে ২ হাজার ২০০ পিস ইয়াবা রয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর আজ বুধবার সকালে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
“বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে এবং র‍্যাবের কড়া পাহারায় বিশেষ প্রক্রিয়ায় ধাপে ধাপে তার পেট থেকে ইয়াবার পোটলাগুলো বের করা হচ্ছে।” — র‍্যাব সূত্র
>

সর্বাধিক পঠিত

দীর্ঘ ছয় বছর পর উৎসবমুখর পরিবেশে যশোর ইনস্টিটিউটের ত্রিবার্ষিক নির্বাচন

যশোরে ‘পেটভর্তি’ ইয়াবাসহ যুবক আটক:

আপডেট: ০১:২৫:২১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬