০৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সৌদি আরবে দেখা গেছে রমজানের চাঁদ: মধ্যপ্রাচ্যে রোজা শুরু বুধবার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:১১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৪৭

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেশটির সর্বোচ্চ আদালত থেকে চাঁদ দেখার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এর ফলে আগামীকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) থেকে সৌদি আরবে শুরু হচ্ছে ১৪৪৭ হিজরির পবিত্র রমজান মাস।

সৌদি আরবের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত এবং কাতারও মঙ্গলবার চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে। নিয়ম অনুযায়ী, আজ মঙ্গলবার দিবাগত রাত থেকেই এসব দেশের মসজিদগুলোতে শুরু হচ্ছে পবিত্র তারাবিহ নামাজ।
সৌদি আরবের পবিত্র দুই মসজিদের তথ্য বিষয়ক ওয়েবসাইট ‘হারামাইন’ এক বিবৃতিতে জানায়:
“মঙ্গলবার সন্ধ্যায় পবিত্র রমজানের চাঁদ দেখা যাওয়ায় রাত থেকেই তারাবি শুরু হচ্ছে এবং বুধবার হবে প্রথম রোজা। মহান আল্লাহ যেন বিশ্বের সকল মুসলিম উম্মাহর ইবাদত কবুল করেন এবং বরকত দান করেন।”

ভৌগোলিক অবস্থান ও চাঁদ দেখা না যাওয়ার কারণে এশিয়ার বেশ কিছু দেশে বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে। এই তালিকায় রয়েছে: ওমান ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া ব্রুনাই ও সিঙ্গাপুর মধ্য এশিয়া: কিরগিজস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান ও আজারবাইজান।

সর্বাধিক পঠিত

দীর্ঘ ছয় বছর পর উৎসবমুখর পরিবেশে যশোর ইনস্টিটিউটের ত্রিবার্ষিক নির্বাচন

সৌদি আরবে দেখা গেছে রমজানের চাঁদ: মধ্যপ্রাচ্যে রোজা শুরু বুধবার

আপডেট: ০৯:১১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬