০১:১১ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে গিয়ে ঢাবি শিক্ষকসহ আটক ৫:

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৫২:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৪০

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে শ্রদ্ধা জানাতে গিয়ে হট্টগোলের মুখে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে তাকেসহ ৫ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তবে পুলিশ জানিয়েছে, কোনো গ্রেপ্তার নয়, বরং উত্তেজিত জনতার হাত থেকে ‘রক্ষা করতে’ তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল।

আজ দুপুরে অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন নিজের ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট দেন। সেখানে তিনি নিজেকে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ‘বঞ্চিত’ দাবি করে লিখেন:
> “ধানমন্ডি ৩২-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভগ্ন বাসভবনে গমন করে অশ্রুপাত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব আজ বিকেল ৪টায়। আপনাদের দলে দলে যোগদান করার অনুরোধ করছি।”
>
এই পোস্টের পর বিকেলে তিনি কয়েকজন সঙ্গীসহ ফুল নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে পৌঁছান।

বিকেল পৌনে ৫টার দিকে অধ্যাপক জামাল উদ্দীন ও তার সঙ্গীরা ঘটনাস্থলে পৌঁছালে সেখানে হট্টগোলের সৃষ্টি হয়। স্থানীয় জনতা ও উপস্থিত ব্যক্তিদের রোষানলে পড়েন তারা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ধানমন্ডি থানা পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান প্রাথমিক প্রতিক্রিয়ায় আটকের বিষয়টি স্বীকার না করলেও পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, নিরাপত্তার স্বার্থে তাদের হেফাজতে নেওয়া হয়েছিল।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, কোনো মামলা বা গ্রেপ্তার নয়, বরং উত্তেজিত জনতার হাত থেকে বাঁচাতে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অধ্যাপক জামাল উদ্দীনসহ ৫ জনকেই নিরাপদ দূরত্বে ছেড়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ৫ আগস্টের পর থেকে অধ্যাপক জামাল উদ্দীন ক্লাসে অনুপস্থিত ছিলেন এবং তার বিরুদ্ধে ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভের ঘটনাও ঘটেছিল।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে গিয়ে ঢাবি শিক্ষকসহ আটক ৫:

আপডেট: ০৮:৫২:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬