০৭:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

যশোরে পারিবারিক কলহে গৃহবধূকে পিটিয়ে জখম: অভিযুক্ত শ্বশুর ও দেবর

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:০৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৩৩

নিজস্ব প্রতিবেদক, যশোর যশোর সদর উপজেলার সাতমাইল কেফায়েত নগর গ্রামে পারিবারিক পূর্ব শত্রুতার জেরে এক গৃহবধূকে লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। আহত গৃহবধূর নাম সালমা বেগম (৪০), তিনি ওই গ্রামের হবিবর রহমানের স্ত্রী। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে নিজ বাড়ির উঠানে এই হামলার ঘটনা ঘটে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই পরিবারে অভ্যন্তরীণ কলহ ও বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে রোববার দুপুর ১২টার দিকে সালমা বেগমের ওপর চড়াও হন তার শ্বশুর শামসুর রহমান (৫৭) ও দেবর ঝন্টু (৪৫)। বাকবিতণ্ডার একপর্যায়ে অভিযুক্তরা লাঠি দিয়ে সালমার মাথায় উপর্যুপরি আঘাত করেন। এতে তার মাথা ফেটে রক্তাক্ত জখম হয়।

চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা এবং প্রতিবেশীরা ছুটে এসে সালমাকে উদ্ধার করেন। তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, মাথায় আঘাত থাকলেও বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।
ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত শ্বশুর ও দেবরের এমন অমানবিক আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের ও মামলার প্রস্তুতি চলছে।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

যশোরে পারিবারিক কলহে গৃহবধূকে পিটিয়ে জখম: অভিযুক্ত শ্বশুর ও দেবর

আপডেট: ০৭:০৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬