০৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

চৌগাছায় চলন্ত ভ্যান থামিয়ে যুবককে ছুরিকাঘাত:

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:১৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫১৩

যশোরের চৌগাছায় পূর্ব শত্রুতার জেরে শাহেদ হাসান (২৫) নামের এক যুবককে চলন্ত ভ্যান থেকে নামিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেছে এক দুর্বৃত্ত। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার হাজরাখানা পালবাড়ি মোড় এলাকায় এই নৃশংস হামলার ঘটনা ঘটে।
আহত শাহেদ হাসান চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পেটভরা গ্রামের তোতা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র ও ভিকটিমের পরিবার জানায়, শুক্রবার রাতে শাহেদ হাসান চৌগাছা বাজার থেকে একটি ইঞ্জিনচালিত ভ্যানে করে নিজ বাড়িতে ফিরছিলেন। ভ্যানটি হাজরাখানা পালবাড়ি নামক স্থানে পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা হাজরাখানা গ্রামের কুদোর ছেলে আনিস (৩০) ভ্যানটির গতিরোধ করে।
কিছু বুঝে ওঠার আগেই আনিস তার হাতে থাকা ধারালো চাকু দিয়ে শাহেদের ডান পায়ের উরুতে উপর্যুপরি আঘাত করতে থাকে। শাহেদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারী আনিস দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ছুরিকাঘাতে শাহেদের উরুতে গভীর ক্ষত সৃষ্টি হওয়ায় প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা এই বর্বরোচিত হামলার সুষ্ঠু বিচার ও অভিযুক্ত আনিসের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। বিষয়টি নিয়ে স্থানীয় থানা পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

সর্বাধিক পঠিত

কারাগার থেকে সংসদে: লুৎফুজ্জামান বাবরসহ তিন নেতার অভাবনীয় প্রত্যাবর্তন

চৌগাছায় চলন্ত ভ্যান থামিয়ে যুবককে ছুরিকাঘাত:

আপডেট: ০৫:১৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬