০৮:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল? রাজনৈতিক অঙ্গনে জোরালো গুঞ্জন

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:১৭:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৩৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা লাভের পর সরকার গঠনের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরই মধ্যে নতুন একটি আলোচনা রাজনৈতিক মহলে বাড়তি উত্তাপ ছড়াচ্ছে—কে হতে যাচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি? এই শীর্ষ পদের জন্য দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম নিয়ে শুরু হয়েছে জোরালো গুঞ্জন।

বিএনপির গুলশান কার্যালয়ের একটি বিশ্বস্ত সূত্র ইঙ্গিত দিয়েছে, দলের নীতিনির্ধারক পর্যায়ে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতির পদে আসীন করার বিষয়টি নিয়ে আলোচনা চলছে। নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশের পর তিনিই প্রথম তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ ও সফল নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ তাকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানের এই আসনে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এবারের নির্বাচনেও নিজের জনপ্রিয়তা প্রমাণ করেছেন মির্জা ফখরুল। ঠাকুরগাঁও-১ আসন থেকে তিনি বেসরকারিভাবে ৭২ হাজার ৫৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

একজন সজ্জন ও নীতিবান রাজনীতিক হিসেবে পরিচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক ক্যারিয়ার বেশ দীর্ঘ:
: ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।: রাজনীতির আগে তিনি দীর্ঘদিন অধ্যাপনা পেশায় নিয়োজিত ছিলেন।
: ২০০১ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালে তিনি অত্যন্ত সফলভাবে কৃষি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।: ২০১১ সালে ভারপ্রাপ্ত মহাসচিব এবং ২০১৬ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত বিএনপি মহাসচিব হিসেবে দলকে কঠিন সময়ে আগলে রেখেছেন।
শিগগিরই আসতে পারে ঘোষণা
দলীয় সূত্রগুলো বলছে, খুব শিগগিরই রাষ্ট্রপতি পদের বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে। যদি গুঞ্জন সত্যি হয়, তবে অধ্যাপক মির্জা ফখরুল ইসলাম আলমগীরই হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপ্রধান।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল? রাজনৈতিক অঙ্গনে জোরালো গুঞ্জন

আপডেট: ০৮:১৭:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬