০১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

বেনাপোলে ভোট দিলেন বিএনপি প্রার্থী নুরুজ্জামান লিটন: জয়ের ব্যাপারে আশাবাদ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:০৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৪৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও ধানের শীষের কান্ডারি নুরুজ্জামান লিটন তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। বৃহস্পতিবার সকালে বেনাপোলের গাজিপুর প্রাইমারি স্কুল কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।

সকাল ৯টার দিকে নুরুজ্জামান লিটন নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গাজিপুর প্রাইমারি স্কুল কেন্দ্রে পৌঁছান। সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে তিনি তার ভোট প্রদান করেন। ভোটদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “দীর্ঘদিন পর এলাকার মানুষ নির্ভয়ে ভোট দিতে পারছে। উৎসবমুখর পরিবেশে মানুষ কেন্দ্রে আসছে দেখে আমি আনন্দিত।”

ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি আরও বলেন, “শার্শার সচেতন মানুষ তাদের পছন্দের প্রতিনিধি বেছে নিতে উন্মুখ হয়ে আছে। প্রশাসনের প্রতি আমার আহ্বান থাকবে, দিনশেষে যেন এই শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ বজায় থাকে।”

জয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে নুরুজ্জামান লিটন দৃঢ় কণ্ঠে জানান, শার্শার মানুষের ধানের শীষের প্রতি অগাধ ভালোবাসা রয়েছে এবং ইনশাআল্লাহ ফলাফল তাদের পক্ষেই আসবে।

যশোর-১ (শার্শা) আসনে বিএনপি প্রার্থীর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আজীজুর রহমান (দাঁড়িপাল্লা)। এছাড়া জাতীয় পার্টিসহ অন্যান্য দলের প্রার্থীরাও এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল থেকেই এই আসনের ১০২টি কেন্দ্রে ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

সর্বাধিক পঠিত

বেনাপোলে তারেক রহমানের আগমন ঘিরে পথসভা ও শুভেচ্ছা মিছিল

বেনাপোলে ভোট দিলেন বিএনপি প্রার্থী নুরুজ্জামান লিটন: জয়ের ব্যাপারে আশাবাদ

আপডেট: ১২:০৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬