০১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

ভোট কেনার সময় জামায়াত নেতা আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০১:২৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৪৬

ঢাকা রাজধানীর সূত্রাপুরে ভোট কেনার সময় হাতেনাতে আটক হয়েছেন ঢাকা মহানগর জামায়াতে ইসলামীর এক স্থানীয় নেতা। বুধবার ঢাকা-৬ আসনের সূত্রাপুর কমিউনিটি সেন্টার ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. হাবিব, যিনি সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির হিসেবে দায়িত্বরত।

স্থানীয় সূত্রে জানা গেছে, সূত্রাপুরের ৪৪ নম্বর ওয়ার্ডের একটি দোকানে বসে ভোটারদের মাঝে টাকা বিতরণ করছিলেন মো. হাবিব। বিষয়টি টের পেয়ে স্থানীয় জনতা তাকে ঘিরে ফেলে এবং আটক করে। এসময় তার বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার সুনির্দিষ্ট অভিযোগ তোলা হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি প্রাথমিক যাচাই-বাছাই ও উপস্থিত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে আটক হাবিবকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ম্যাজিস্ট্রেট।

এই ঘটনার পর ওই এলাকার ভোটার ও সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখতে এবং যেকোনো ধরনের নির্বাচনী অপরাধ দমনে প্রশাসনের আরও কঠোর ও জিরো টলারেন্স নীতি অনুসরণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সর্বাধিক পঠিত

বেনাপোলে তারেক রহমানের আগমন ঘিরে পথসভা ও শুভেচ্ছা মিছিল

ভোট কেনার সময় জামায়াত নেতা আটক

আপডেট: ১০:০১:২৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬