০৫:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

কালীগঞ্জে ছাগল হাটের পাশ থেকে বিদেশি পিস্তল উদ্ধার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:৫২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫১২

ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে কালীগঞ্জ পৌরসভার নতুন বাজার এলাকার ছাগল হাটের পশ্চিম পাশের একটি ফাঁকা জায়গা থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সূত্রে খবর আসে যে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকায় সন্দেহজনক কিছু রয়েছে। এই তথ্যের ভিত্তিতে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জেল্লাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ওই এলাকায় অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে ছাগল হাটের পাশের একটি পরিত্যক্ত জায়গা থেকে চায়না তৈরি পিস্তলটি উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কাউকে সেখানে পাওয়া যায়নি, ফলে এ ঘটনায় কোনো আটক নেই।

ঘটনার বিষয়ে কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জেল হক সংবাদ মাধ্যমকে জানান:
“গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে আমরা অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করি। এটি একটি চায়না পিস্তল। অস্ত্রটি কোথা থেকে এলো এবং এর সঙ্গে কারা জড়িত, তা আমরা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি।”

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, উদ্ধারকৃত বিদেশি পিস্তলটি বর্তমানে থানা হেফাজতে আলামত হিসেবে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং দুর্বৃত্তদের শনাক্ত করতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

সর্বাধিক পঠিত

যশোরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পুলিশি ব্রিফিং

কালীগঞ্জে ছাগল হাটের পাশ থেকে বিদেশি পিস্তল উদ্ধার

আপডেট: ০১:৫২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬