০৪:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

শেষ মুহূর্তের প্রচারণায় উত্তাল দেশ:

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৫১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৫২

জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শেষ হয়েছে। শেষ দিনে দেশের বিভিন্ন প্রান্তে প্রার্থীরা তাদের শক্তি প্রদর্শন ও ভোটারদের মন জয়ে ব্যস্ত সময় পার করেছেন। কোথাও উৎসবমুখর পরিবেশ, আবার কোথাও নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজপথে নেমেছেন নেতা-কর্মীরা।

নাটোরে প্রশাসনের পক্ষ থেকে সভা-সমাবেশ ও মিছিলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হলেও তা মানেনি বিএনপি ও জামায়াত। দুপুরে বিএনপি এবং বিকেলে জামায়াতে ইসলামী শহরে বিশাল মিছিল বের করে। এতে শহরজুড়ে টানটান উত্তেজনা সৃষ্টি হলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নাটোর-২ আসনের বিএনপি প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, “জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি পক্ষ নার্ভাস হয়ে পড়েছে। ভোটাররা ১২ তারিখ ধানের শীষকেই বেছে নেবেন।”

খুলনা বিভাগের ৩৬টি আসনে শেষ মুহূর্তের সমীকরণ মেলাতে ব্যস্ত প্রার্থীরা। বিশেষ করে আওয়ামী লীগের নীরব ভোটার ও সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট টানতে বড় দলগুলো বিশেষ কৌশলে এগোচ্ছে। বিভাগের ৪টি আসনে বিএনপি এগিয়ে থাকলেও বাগেরহাট, সাতক্ষীরা ও যশোরে বিএনপি-জামায়াত ও আওয়ামী লীগের মধ্যে ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

সিলেটে মাইকিং, স্লোগান আর মিছিলের সরব প্রচারণা শেষ হলেও ভোটের অঙ্ক কষা চলছে অন্দরে। চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম—সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু ভোটারদের মনস্তত্ত্ব। প্রার্থীরা এখন ঘরোয়া বৈঠক ও ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে শেষ মুহূর্তের সমীকরণ মেলাচ্ছেন।
বরিশাল বিভাগের ২১টি আসনে গতকাল ছিল মিছিল আর জনসভার জোয়ার। বরিশাল-৫ আসনে বিএনপি প্রার্থী মজিবর রহমান সরোয়ারের জনসভা ও গণমিছিল বিশাল জনস্রোতে পরিণত হয়। শেষ সময়ে নিজেদের অবস্থান জানান দিতে স্বতন্ত্র প্রার্থীরাও মাঠে সক্রিয় ছিলেন।
রংপুর বিভাগের ৩৩টি আসনে বিরামহীন প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা। নগরীতে বিএনপি প্রার্থীর সমর্থনে পেশাজীবীদের বিশাল র‍্যালি এবং জামায়াতের মিছিলে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। অন্যদিকে, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরও দিনভর গণসংযোগ ও জনসভার মাধ্যমে মাঠ চষে বেড়িয়েছেন।
বগুড়ার ৭টি আসনেই বিএনপি ও জামায়াত পৃথক পৃথক শোডাউন করেছে। বিশেষ করে বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ২১টি ওয়ার্ডে মিছিল বের করা হয়। এদিকে কক্সবাজার-১ আসনে ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ এবং জামায়াত প্রার্থী আবদুল্লাহ আল ফারুক পৃথক জনসভার মাধ্যমে তাদের শক্তির জানান দিয়েছেন। সালাহউদ্দিন আহমদের জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে বলে দাবি করা হচ্ছে।

সর্বাধিক পঠিত

বেনাপোলে তারেক রহমানের আগমন ঘিরে পথসভা ও শুভেচ্ছা মিছিল

শেষ মুহূর্তের প্রচারণায় উত্তাল দেশ:

আপডেট: ০৭:৫১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬