নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ধানের শীষের প্রার্থী সাবিরা নাজমুল মুন্নী। আজ ৯ই ফেব্রুয়ারি সোমবার ঝিকরগাছা উপজেলার বিভিন্ন কলকারখানার শ্রমজীবী মানুষের সাথে তিনি সৌজন্য সাক্ষাৎ ও গণসংযোগ করেন।
সকাল থেকেই তিনি ঝিকরগাছা পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন ছোট-বড় শিল্প প্রতিষ্ঠানে যান। সেখানে তিনি কর্মরত শ্রমিকদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের কর্মপরিবেশ ও সুযোগ-সুবিধা নিয়ে কথা বলেন। এ সময় সাবিরা
“শ্রমিকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। ধানের শীষ জয়যুক্ত হলে শ্রমজীবী মানুষের নায্য অধিকার নিশ্চিত করা এবং শিল্পাঞ্চলগুলোতে কর্মীবান্ধব পরিবেশ তৈরি করা হবে আমাদের প্রধান লক্ষ্য।”
গণসংযোগকালে তার সাথে দলীয় নেতা-কর্মী ও সাধারণ সমর্থকদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। তিনি বিভিন্ন কারখানার গেটে ও ভেতরে শ্রমিকদের হাতে নির্বাচনী লিফলেট তুলে দেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় নারী শ্রমিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মুন্নী তাদের আশ্বস্ত করেন যে, নির্বাচিত হলে নারীদের কর্মসংস্থান ও নিরাপত্তা বৃদ্ধিতে তিনি বিশেষ ভূমিকা রাখবেন।
সাধারণ শ্রমিক ও স্থানীয় ভোটারদের মাঝে ধানের শীষের প্রার্থীর এই সফর ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে। সাবিরা নাজমুল মুন্নী ভোটারদের উদ্দেশ্যে বলেন, এলাকার সামগ্রিক উন্নয়ন এবং মানুষের অধিকার ফিরিয়ে দিতে ধানের শীষের বিকল্প নেই। শান্তি ও সমৃদ্ধির জন্য তিনি আগামী নির্বাচনে সাধারণ মানুষের পূর্ণ সমর্থন প্রত্যাশা করেন।
মেহেদী হাসান,




















