১২:১১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

যশোর জেলা আওয়ামী লীগ নেতা লুৎফর কবীর বিজু আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:১১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ৬৭২

যশোর জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক লুৎফর কবীর বিজুকে আটক করেছে যশোর কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার রাত আনুমানিক তিনটার দিকে শহরের আরএন রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে শুক্রবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বিষয়টি নিশ্চিত করে জানান, বিএনপির গাড়ি পোড়ানোর একটি ঘটনার সঙ্গে লুৎফর কবীর বিজুর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে তার সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে।
বিজুর রাজনৈতিক পরিচিতি
আটকের শিকার লুৎফর কবীর বিজু এর আগে যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সর্বাধিক পঠিত

হাই-টেক পার্কে অনিয়মের অভিযোগ, বদলির পরও শফিকের যোগদান নিয়ে প্রশ্ন

যশোর জেলা আওয়ামী লীগ নেতা লুৎফর কবীর বিজু আটক

আপডেট: ০৮:১১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫