১২:২৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

ঢাকার বিমানবন্দরে দুই বিদেশির পোশাকে সেলাই করা ১২ কেজি স্বর্ণের পেস্ট উদ্ধার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৫৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ৫১৬

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই বিদেশি যাত্রীর পোশাকের ভেতরে সেলাই করে লুকিয়ে আনা ১২ কেজি স্বর্ণের পেস্ট উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ কোটি টাকা।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৫টা ১৫ মিনিটে দুবাই থেকে আসা এমিরেটসের ইকে-৫৮৬ ফ্লাইটের যাত্রীদের তল্লাশি করে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম এ অভিযান পরিচালনা করে।

কাস্টমস সূত্রে জানা যায়, ইমিগ্রেশন কার্যক্রম শেষে ব্যাগেজ বেল্ট-২ এলাকায় আসেন চেন লিউইউন ও মো শিয়াওইউ নামের দুই বিদেশি যাত্রী। তাদের চলাফেরা সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশি চালান কাস্টমস কর্মকর্তারা।

এ সময় ওই দুই যাত্রীর জিন্সের প্যান্ট ও অন্তর্বাসের ভেতরে কাপড় দিয়ে সেলাই করে লুকিয়ে রাখা নরম হলুদ রঙের স্বর্ণের পেস্ট পাওয়া যায়।

কাস্টমস কর্তৃপক্ষ জানায়, উদ্ধার করা স্বর্ণের পেস্টের মোট ওজন ১২ কেজি। প্রাথমিক পরীক্ষায় এর বিশুদ্ধতা ২৪ ক্যারেট বলে নিশ্চিত হওয়া গেছে। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ কোটি টাকা।

এ ঘটনায় দুই যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং ফৌজদারি আইনে মামলা দায়েরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে ঢাকা কাস্টমস হাউস।

সর্বাধিক পঠিত

ঢাকার বিমানবন্দরে দুই বিদেশির পোশাকে সেলাই করা ১২ কেজি স্বর্ণের পেস্ট উদ্ধার

আপডেট: ০৪:৫৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬