০৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ, নিহত দুই বাংলাদেশির ঘটনায় উদ্বেগ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৪৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ৫০৩

সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে হুথিদের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এসব হামলায় দুই বাংলাদেশিসহ হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছে বাংলাদেশ সরকার।

শুক্রবার (২৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের বিভিন্ন স্থানে হামলার ঘটনায় বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। এ পরিস্থিতিতে সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে ঢাকা।

বাংলাদেশ মনে করে, এ ধরনের হামলা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক। তাই সব ধরনের হামলা অবিলম্বে বন্ধ করার পাশাপাশি কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে বিরোধের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

বিজ্ঞপ্তিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে পরিস্থিতি শান্ত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম প্রদর্শন এবং আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সর্বাধিক পঠিত

সৌদি আরবে কারাবন্দি সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ, নিহত দুই বাংলাদেশির ঘটনায় উদ্বেগ

আপডেট: ০৫:৪৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬