১১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

কাদের মির্জা, স্ত্রী ও ছেলের বিরুদ্ধে ৩ কোটি ৫২ লাখ টাকার অবৈধ সম্পদের মামলা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:২৫:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ৫০৬

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জা, তার স্ত্রী ও ছেলের নামে ৩ কোটি ৫২ লাখ ৫৪ হাজার ৯৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ঘটনায় তাদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে সংস্থাটি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেলা জজ আদালতের পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইদ্রিস। তিনি জানান, সোমবার বিকেলে দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী বাদী হয়ে মামলাগুলো করেন। মঙ্গলবার সকালে আদালতে মামলার কপি জমা দেওয়া হয়।

দুদক সূত্রে জানা গেছে, আবদুল কাদের মির্জার নামে ১ কোটি ১৯ লাখ ৯৬ হাজার ৯৫০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে। তার স্ত্রী আখতার জাহান বকুলের নামে স্থাবর ও অস্থাবর মিলিয়ে ১ কোটি ৫০ লাখ ৮৩ হাজার ৪০০ টাকার অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে সংস্থাটি। তাদের ছেলে মির্জা মাশরুর কাদের তাশিকের নামে ৮১ লাখ ৭৩ হাজার ৭৪৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে।

দুদকের অনুসন্ধান অনুযায়ী, আবদুল কাদের মির্জা ১৯৯৯ থেকে ২০০১ সাল এবং ২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত বসুরহাট পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় ক্ষমতার অপব্যবহার করে তিনি সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ করেছে দুদক।

এদিকে, তার স্ত্রী আখতার জাহান বকুল গৃহিণী এবং তার বৈধ আয়ের কোনো উৎস না থাকা সত্ত্বেও তার নামে বিপুল পরিমাণ সম্পদের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি।

আবদুল কাদের মির্জা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি। তিনি দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই।

মামলার বাদী ও দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা চিন্ময় চক্রবর্তী বলেন, কমিশনের অনুমোদনের পর পৃথক তিনটি মামলা করা হয়েছে। তদন্তে এ ঘটনার সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বাধিক পঠিত

ফুলবাড়িয়ায় বিদ্যালয়ের অফিসকক্ষে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার মারামারি, ভিডিও ভাইরাল

কাদের মির্জা, স্ত্রী ও ছেলের বিরুদ্ধে ৩ কোটি ৫২ লাখ টাকার অবৈধ সম্পদের মামলা

আপডেট: ০৯:২৫:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬