যশোরের বেনাপোল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গাজীপুর এলাকায় পঞ্চম দিনের মতো গণসংযোগ করেছেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও নাগরিক দুর্ভোগের কথা শোনেন।
গণসংযোগকালে ইমদাদুল হক ইমদাদ এলাকার রাস্তাঘাট উন্নয়ন, পানি নিষ্কাশনব্যবস্থার আধুনিকায়ন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি একটি পরিকল্পিত, আধুনিক ও জনবান্ধব বেনাপোল পৌরসভা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
ইমদাদুল হক ইমদাদ বলেন, “রাজনীতি মানুষের সেবা করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, তাঁদের সমস্যার কথা শোনা এবং এলাকার উন্নয়নে কাজ করাই জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব। আমি বেনাপোল পৌরসভাকে একটি আধুনিক ও জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই।”
তিনি আরও বলেন, পৌরসভার প্রতিটি পাড়া-মহল্লায় উন্নয়নের সুফল পৌঁছে দিতে জনগণের প্রত্যাশা ও বাস্তব সমস্যাকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। জনগণের দোয়া ও সহযোগিতা নিয়ে তিনি এ লক্ষ্য বাস্তবায়নে কাজ করতে চান।
গণসংযোগে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি শাহাবুদ্দিন ও শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা তাইজুল ইসলাম বকুল, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী, বিএনপি নেতা আজগর আলী এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, মফিজুর রহমান, হযরত আলী, জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল, তুহিন হোসেন, আতিকুর জামান সনি, মহাসিন আলম, যুবনেতা মনির হোসেন, রাসেল আহমেদ ও শ্রমিক নেতা আহমদ আলীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
গণসংযোগ শেষে ইমদাদুল হক ইমদাদ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখা এবং বেনাপোল পৌরসভার সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।




















