বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মাহফুজুর হায়দার চৌধুরী রোটনের মরদেহ কলকাতা থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আনার কথা রয়েছে। তাঁর মরদেহ দেশে আসাকে কেন্দ্র করে যশোরের বেনাপোল চেকপোস্ট এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
জানা গেছে, কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহফুজুর হায়দার চৌধুরী রোটন। আজ তাঁর মরদেহ বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে আনার কথা রয়েছে।
এদিকে, মরদেহ গ্রহণ ও সার্বিক পরিস্থিতি ঘিরে বেনাপোল চেকপোস্ট এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
তবে মরদেহ দেশে পৌঁছানোর নির্দিষ্ট সময় এবং পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।




















