০৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

যশোরে একদিনে তিনজনের আ*ত্ম*হ*ত্যা*র অভিযোগ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৪৭:১৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৫১০

যশোর প্রতিনিধি:
যশোরের কেশবপুর, সদর ও চৌগাছা উপজেলায় পৃথক ঘটনায় একদিনে তিনজনের আত্মহত্যার অভিযোগ উঠেছে। রোববার এসব ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন পুরুষ ও দুইজন নারী।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার মির্জানগর গ্রামের মনোয়ারা বেগম (৪৭) পারিবারিক কলহের জেরে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে প্রথমে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়।

অন্যদিকে, যশোর শহরের মোল্লাপাড়া এলাকায় অপু বিশ্বাস (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের ভাষ্য, পারিবারিক বিষয় নিয়ে মায়ের সঙ্গে অভিমান থেকে তিনি নিজ ঘরে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে চৌগাছা উপজেলার বড়খানপুর গ্রামের রুবাইয়া (২০) নামে এক নারীরও মৃত্যু হয়েছে। স্বজনদের দাবি, শাশুড়ির সঙ্গে পারিবারিক কলহের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়।

পৃথক তিনটি ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সর্বাধিক পঠিত

শার্শায় বিশেষ অভিযানে যুবলীগের সাবেক নেতা আটক

যশোরে একদিনে তিনজনের আ*ত্ম*হ*ত্যা*র অভিযোগ

আপডেট: ০৪:৪৭:১৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬