প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যশোর-৮৫/১ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী ও শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।
আজ অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিত।
সাক্ষাৎকালে তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় নুরুজ্জামান লিটন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য বিনিময় করেন।
সাক্ষাতের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টের মাধ্যমে জানানো হয়েছে।




















