০১:০৫ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি সংকট নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে দায়িত্বশীল হওয়ার আহ্বান শামা ওবায়েদের

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৫৭:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৫১৩

: দেশে চলমান জ্বালানি সংকট নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের নগরকান্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালি, বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

বিরোধী দলের লংমার্চ কর্মসূচির সমালোচনা করে শামা ওবায়েদ বলেন, একদিকে বলা হচ্ছে দেশে তেল ও গ্যাসের সংকট রয়েছে, অন্যদিকে ২ থেকে ৩ হাজার গাড়ি নিয়ে লংমার্চ করা হচ্ছে। গাড়িগুলো কি পানিতে চলে, নাকি তেলে চলে? দেশে যদি তেলই না থাকে, তাহলে এত গাড়ি নিয়ে লংমার্চ কীভাবে হচ্ছে—প্রশ্ন তোলেন তিনি।

তিনি বলেন, লংমার্চে বিপুল পরিমাণ জ্বালানি খরচ না করে রাজনৈতিক দলগুলোর উচিত সংসদে এসে নিজেদের দাবি-দাওয়া তুলে ধরা। আলোচনা ও তর্ক-বিতর্কের মাধ্যমে জাতীয় সমস্যাগুলোর সমাধান করা সম্ভব।

জুলাই সনদ বাস্তবায়নের প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে বিএনপি সরকারের হাত ধরেই তা করা হবে।

দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতির জন্য বর্তমান সরকারকে দায়ী না করে শামা ওবায়েদ বলেন, বিগত স্বৈরাচার সরকারের সময়ে জ্বালানি খাতে অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার যে প্রভাব তৈরি হয়েছে, এখনো তা মোকাবিলা করতে হচ্ছে। বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হলেও প্রয়োজনীয় উৎপাদন সক্ষমতা নিশ্চিত করা হয়নি। একই সঙ্গে দেশের মজুত থাকা গ্যাস উত্তোলনেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছরের অনিয়ম ও অব্যবস্থাপনার প্রভাব অল্প সময়ে দূর করা সম্ভব নয়। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার বিকল্প ও বহুমুখী উৎস থেকে জ্বালানি সংগ্রহ করছে। প্রয়োজন হলে নতুন উৎস থেকেও জ্বালানি আমদানি করা হবে।

সর্বাধিক পঠিত

বেনাপোল ইমিগ্রেশনে উদ্ভব চন্দ্রপালের বিরুদ্ধে ঘুষ-বাণিজ্যের অভিযোগ, ব্যাগেজ সিন্ডিকেটে কোটি টাকা রাজস্ব ফাঁকির দাবি

জ্বালানি সংকট নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে দায়িত্বশীল হওয়ার আহ্বান শামা ওবায়েদের

আপডেট: ১০:৫৭:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬