০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

হাইকোর্টের ৩ মাসের সময়, তবুও চৌগাছা কাচার বাজার দখলের অভিযোগ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৩২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০২

চৌগাছা (যশোর) প্রতিনিধি:
যশোরের চৌগাছায় মডেল মসজিদ নির্মাণের জন্য ইজারা নেওয়া দোকান উচ্ছেদে তাৎক্ষণিক ব্যবস্থা না নিয়ে ব্যবসায়ীকে তিন মাস সময় দিয়েছেন হাইকোর্ট। তবে আদালতের এই নির্দেশনার পরও চৌগাছা কাচার বাজারের ওই জায়গা দখলের পাঁয়তারা চলছে বলে অভিযোগ উঠেছে। এতে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ গত ৯ আগস্ট এ আদেশ দেন। মামলাটি রিট পিটিশন নম্বর ১০৬৪৩/২০২৬।

আদালতের নথি অনুযায়ী, ব্যবসায়ী মো. শফিকুল ইসলাম ২০০৮ সাল থেকে চৌগাছা শাহাদাত পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে করা ভাড়া চুক্তির ভিত্তিতে ওই দোকানে ব্যবসা করে আসছেন। তিনি নিয়মিত ভাড়াও পরিশোধ করে আসছেন। মডেল মসজিদ নির্মাণের জন্য জায়গাটি প্রয়োজন হওয়ায় গত ২৪ মে তাকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়।

পরে রিট আবেদনের শুনানি শেষে আদালত দোকানটির ক্ষতি না করে ব্যবসায়ীকে তিন মাস সময় দেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে আদালতের নির্দেশনা অনুযায়ী, এই সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দোকানটির বিষয়ে স্থিতাবস্থা (স্ট্যাটাস কো) বজায় রাখতে বলা হয়েছে।

তবে অভিযোগ রয়েছে, আদালতের নির্দেশনা বহাল থাকা অবস্থায়ও কাচার বাজারের ওই জায়গা দখলের জন্য একটি প্রভাবশালী চক্র তৎপরতা চালাচ্ছে। এ ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের দাবি, আদালতের আদেশ অমান্য করে কেউ যাতে জায়গাটি দখল করতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এ বিষয়ে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইয়াসমিন গণমাধ্যমকে বলেন, আদালতের নির্দেশনা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর স্বার্থ বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বাধিক পঠিত

হাইকোর্টের ৩ মাসের সময়, তবুও চৌগাছা কাচার বাজার দখলের অভিযোগ

হাইকোর্টের ৩ মাসের সময়, তবুও চৌগাছা কাচার বাজার দখলের অভিযোগ

আপডেট: ০৭:৩২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬