যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০টি ইয়াবা ট্যাবলেটসহ রেজাউল নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আটক রেজাউল বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার টেংরা পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ছবেদাগাছতলা মোড় থেকে রেজাউলকে আটক করা হয়।
পরে তাঁর কাছ থেকে ৪০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
এ ঘটনায় আটক রেজাউল ও অজ্ঞাতপরিচয় আরও একজনের বিরুদ্ধে শার্শা থানায় লিখিত এজাহার দেওয়া হয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। আটক রেজাউলকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


















