১২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি ৪০ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:১৭:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ৫০৯

: হত্যা মামলায় রিমান্ডে থাকা মিতু আক্তার নামে এক নারী আসামি যাত্রাবাড়ী থানা থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেলেও শেষ পর্যন্ত তাকে আবার গ্রেপ্তার করা হয়েছে। পালানোর প্রায় ৪০ ঘণ্টার মধ্যে ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ রাজু।

পুলিশ জানায়, হত্যা মামলায় গ্রেপ্তারের পর মিতু আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়েছিল। রিমান্ডে থাকা অবস্থায় তিনি যাত্রাবাড়ী থানা থেকে পুলিশের নজর এড়িয়ে পালিয়ে যান।

ঘটনার পরপরই তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল মাঠে নামে। বিভিন্ন স্থানে অভিযান ও অনুসন্ধানের পাশাপাশি সম্ভাব্য অবস্থানগুলোতে নজরদারি বাড়ানো হয়।

পরে গোপন সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জের কদমতলী এলাকায় অভিযান চালিয়ে মিতুকে তার বান্ধবীর বোনের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

ওসি আহমেদ রাজু জানান, গ্রেপ্তারের পর মিতু আক্তারকে পুলিশ হেফাজতে যাত্রাবাড়ী থানায় রাখা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

থানা থেকে একজন রিমান্ডে থাকা আসামির পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ভূমিকা নিয়েও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সর্বাধিক পঠিত

চট্টগ্রাম উত্তর বন বিভাগে অফিস সহকারী মিজানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ

যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি ৪০ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

আপডেট: ১১:১৭:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬