০৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

মির্জা ফখরুল দেশের ২৩তম রাষ্ট্রপতি, সন্ধ্যায় বঙ্গভবনে শপথ গ্রহণ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৩৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ৫০৪

মির্জা ফখরুল দেশের ২৩তম রাষ্ট্রপতি, সন্ধ্যায় বঙ্গভবনে শপথ গ্রহণ

নিজস্ব প্রতিবেদক: দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।

এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পান ৮৮ ভোট।

নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ধারা ১১ অনুযায়ী নির্বাচনী কর্তা ও নির্বাচন কমিশনারের ঘোষণার ভিত্তিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুর ২টায় জাতীয় সংসদ অধিবেশন কক্ষে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হয়। নির্বাচনী কর্তা এএমএম নাসির উদ্দিন ভোটের নির্দেশিকা তুলে ধরার পর শুরু হয় ভোটগ্রহণ।

রাষ্ট্রপতির শপথ গ্রহণের মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নতুন দায়িত্ব নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সর্বাধিক পঠিত

মির্জা ফখরুল দেশের ২৩তম রাষ্ট্রপতি, সন্ধ্যায় বঙ্গভবনে শপথ গ্রহণ

মির্জা ফখরুল দেশের ২৩তম রাষ্ট্রপতি, সন্ধ্যায় বঙ্গভবনে শপথ গ্রহণ

আপডেট: ০৯:৩৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬