১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

জমি নিয়ে বিরোধে যশোরে লাঠির আঘাতে যুবক আহত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৩৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ৫০৮

যশোরে জমি সংক্রান্ত বিরোধের জেরে কিবরিয়া হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। শুক্রবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের বাউলিয়া চানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত কিবরিয়া হোসেন ওই এলাকার রওশন হোসেনের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির সামনে জমি সংক্রান্ত বিষয় নিয়ে কিবরিয়ার সঙ্গে কয়েকজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জিসান (২৭) ও রাসেল (৩০) নামে দুই ব্যক্তি লাঠি দিয়ে কিবরিয়ার মাথায় আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে।

লাঠির আঘাতে কিবরিয়া গুরুতর আহত হলে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, কিবরিয়ার মাথায় আঘাত রয়েছে। তবে চিকিৎসকদের প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, তার অবস্থা আশঙ্কামুক্ত।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জমি সংক্রান্ত বিরোধের জেরেই এ হামলার ঘটনা ঘটেছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

সর্বাধিক পঠিত

মির্জা ফখরুল দেশের ২৩তম রাষ্ট্রপতি, সন্ধ্যায় বঙ্গভবনে শপথ গ্রহণ

জমি নিয়ে বিরোধে যশোরে লাঠির আঘাতে যুবক আহত

আপডেট: ০৮:৩৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬