বেনাপোল প্রতিনিধি: আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারণার অংশ হিসেবে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নামাজগ্রাম ও দুর্গাপুর এলাকায় তৃতীয় দিনের গণসংযোগ করেছেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দিনব্যাপী নামাজগ্রাম ও দুর্গাপুরের বিভিন্ন এলাকায় ঘুরে স্থানীয় বাসিন্দা ও ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এ সময় তিনি ভোটারদের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন এবং নির্বাচিত হলে পৌরসভার উন্নয়ন ও নাগরিক সেবা আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
গণসংযোগকালে ইমদাদুল হক ইমদাদের সঙ্গে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি মো. শাহাবুদ্দিন, সহসভাপতি শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ৬ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম এবং বিএনপি নেতা আজগর আলী।
এ ছাড়া বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, সদস্য মফিজুর রহমান, অজয় পাল, হযরত আলী, যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল, তুহিন হোসেন, আতিকুর জামান সনি, মহাসিন আলমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গণসংযোগে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে ইমদাদুল হক ইমদাদ নামাজগ্রাম ও দুর্গাপুর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন। এ সময় স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা ও নাগরিক সুবিধার বিষয়েও তার সঙ্গে আলোচনা করেন।


















