০৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

নিজ জেলাই এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৪৪:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ৫১০

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে ‘অশালীন বক্তব্য’ দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এ ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে জামায়াতে ইসলামীকে প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে এ ঘোষণা দেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম।

সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে সলিম উল্লাহ সেলিম বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও বিরোধী পক্ষের প্রতি গঠনমূলক সমালোচনা ও শালীন ভাষা ব্যবহার করা উচিত। বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের সমালোচনা করে তাকে চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা করেন তিনি।

একই সমাবেশ থেকে নেতাকর্মীদের জামায়াতে ইসলামীকে প্রত্যাখ্যান করার আহ্বান জানানো হয়।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এদিকে, নাসীরুদ্দীন পাটওয়ারীকে চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণার ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে চাঁদপুরের শাহরাস্তি এলাকাতেও বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছিলেন।

তবে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণার বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সর্বাধিক পঠিত

Step-by-step registration at WrBet Kenya: your path to gaming fun

নিজ জেলাই এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা

আপডেট: ১০:৪৪:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬