আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নামাজগ্রাম ও দুর্গাপুর এলাকায় গণসংযোগ করেছেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ।
বুধবার (১৯ আগস্ট) বিকালে ২ নম্বর ওয়ার্ডের নামাজগ্রাম ও দুর্গাপুর এলাকায় গণসংযোগকালে তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন। এদিন ছিল নামাজগ্রাম-দুর্গাপুর ২ নম্বর ওয়ার্ডের আংশিক এলাকায় তাঁর গণসংযোগের প্রথম দিন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি মো. শাহাবুদ্দিন ও শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ৬ নম্বর ভবের ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম, বিএনপি নেতা আজগর আলী, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, মফিজুর রহমান, অজয় পাল, হযরত আলী, যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল তুহিন হোসেন, আতিকুর জামান সনি, মহাসিন আলমসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় নামাজগ্রাম ও দুর্গাপুর এলাকার স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরাও মেয়র পদপ্রার্থী ইমদাদুল হকের সঙ্গে গণসংযোগে অংশ নেন।

















