০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

আ.লীগ আমলের ডিলার বাদ দিতে চায় টিসিবি, নতুন নিয়োগে আসছে নীতিমালা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ৫০৭

আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ডিলারদের আর রাখতে চায় না সংস্থাটি। ওই সময়ে ডিলার নিয়োগের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট নীতিমালা ছিল না এবং অনেক ডিলার দায়িত্ব যথাযথভাবে পালন করেননি—এমন অভিযোগের ভিত্তিতে নতুন করে ডিলার নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন ডিলার নিয়োগের জন্য ইতোমধ্যে একটি নীতিমালা তৈরির কাজ করছে টিসিবি। ভবিষ্যতে ওই নীতিমালার ভিত্তিতেই ডিলার নিয়োগ দেওয়া হবে।

মঙ্গলবার (১৮ আগস্ট) ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ এসব তথ্য জানান বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বৈঠকে কমিটির সদস্যরা টিসিবির ডিলার নিয়োগ ও কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

বৈঠকে টিসিবির ভর্তুকি কমিয়ে আনার বিষয়েও আলোচনা হয়। একই সঙ্গে শুধু টিসিবির নির্ধারিত পণ্য নয়, সাধারণ মানুষের জন্য বাজারমূল্যের তুলনায় কম দামে আরও বিভিন্ন পণ্য বিক্রির পরিকল্পনার কথা জানানো হয়।

টিসিবির চেয়ারম্যান জানান, নতুন ব্যবস্থায় ভোক্তাদের কাছে কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়ার পাশাপাশি বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে সংস্থাটির ভূমিকা আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এদিকে বৈঠকে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কার্যক্রম নিয়েও বিস্তারিত আলোচনা হয়। কমিশন প্রতিষ্ঠার পর গত ১০ বছরে প্রতিষ্ঠানটির প্রাতিষ্ঠানিক ব্যয় কত হয়েছে, কত টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং বর্তমানে কতগুলো মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে—এসব তথ্য পরবর্তী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া বড় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রতিযোগিতা কমিশন কী ধরনের ব্যবস্থা নিয়েছে, সে বিষয়েও বিস্তারিত তথ্য জানতে চেয়েছে সংসদীয় কমিটি।

কমিটির সভাপতি মো. খালেদ হোসেন মাহবুবের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর, মো. বরকত উল্লাহ বুলু, আবুল হোসেন খান, মো. আবুল কালাম, হেলেন জেরিন খান, সৈয়দ জয়নুল আবেদীন, গাজী এনামুল হক ও আব্দুল মুনতাকিমসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

নতুন নীতিমালা চূড়ান্ত হলে টিসিবির ডিলার নিয়োগে যোগ্যতা, দায়িত্ব ও জবাবদিহির বিষয়গুলো আরও সুস্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সর্বাধিক পঠিত

আ.লীগ আমলের ডিলার বাদ দিতে চায় টিসিবি, নতুন নিয়োগে আসছে নীতিমালা

আপডেট: ১০:১৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬