০১:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

চট্টগ্রাম বোর্ডের সঙ্গে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা পুনরায় হবে: শিক্ষামন্ত্রী

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৪০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ৫১১

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সঙ্গে সমন্বয় করে পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথমপত্র, হিসাববিজ্ঞান এবং যুক্তিবিদ্যা বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে নিজের সাম্প্রতিক মন্তব্য নিয়ে সৃষ্ট বিতর্কের প্রেক্ষাপটে জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল-২০২৬ পাসের আগে সংসদ সদস্যদের বক্তব্যের জবাব দিতে গিয়ে শিক্ষামন্ত্রী এ ঘোষণা দেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

শিক্ষামন্ত্রী বলেন, “আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি জানিয়েছেন। আমি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে কিছু বলিনি। তারপরও আমার বক্তব্যে কেউ যদি আহত হয়ে থাকেন, সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি।”

পরীক্ষা পেছানোর দাবি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান এবং যুক্তিবিদ্যা পরীক্ষার সময় বৃষ্টির কারণে অনেক শিক্ষার্থী ভিজে পরীক্ষাকেন্দ্রে পৌঁছেছেন এবং অনেকে ভালোভাবে পরীক্ষা দিতে পারেননি—এমন অভিযোগ সরকারের কাছে এসেছে। বিষয়টি বিবেচনায় নিয়েই পুনঃপরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বন্যা পরিস্থিতির কারণে ইতোমধ্যেই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সব জেলার পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং ওই পরীক্ষাগুলো পুনরায় নেওয়া হবে। সেই সময়ই চট্টগ্রাম বোর্ডের জন্য নির্ধারিত নতুন প্রশ্নপত্রের সেট ব্যবহার করে পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথমপত্র, হিসাববিজ্ঞান এবং যুক্তিবিদ্যা পরীক্ষাও আবার নেওয়া হবে।

সর্বাধিক পঠিত

শার্শায় ৩০ বোতল নেশাজাতীয় সিরাপসহ মাদক কারবারি আটক

চট্টগ্রাম বোর্ডের সঙ্গে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা পুনরায় হবে: শিক্ষামন্ত্রী

আপডেট: ১১:৪০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬