১২:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৪৩:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ৫১৩

হট ফেভারিটের তকমা নিয়েই এবারের বিশ্বকাপ শুরু করেছিল ফ্রান্স ও স্পেন। তবে প্রথম সেমিফাইনালে মাঠের লড়াইয়ে পুরো ম্যাচজুড়ে আধিপত্য দেখিয়ে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ১৬ বছর পর আবারও বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন।

এর আগে ২০১০ বিশ্বকাপে ফাইনালে উঠে নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। এবারও শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে ফাইনালে উঠেছে লামিনে ইয়ামালদের দল।

ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। ১০ মিনিটে ফ্রি-কিক পেলেও সেটিকে কাজে লাগাতে পারেনি স্পেন।

২০ মিনিটে লামিনে ইয়ামালকে ফ্রান্সের বক্সের ভেতরে ফাউল করলে পেনাল্টি পায় স্পেন। স্পট কিক থেকে নিখুঁত শটে গোল করে দলকে এগিয়ে দেন মিকেল ওইয়ারসাবাল।

গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা চালায় ফ্রান্স। তবে স্পেনের সংগঠিত রক্ষণভাগের সামনে বারবার ব্যর্থ হয় এমবাপ্পে-ডেম্বেলেরা। ৩৬ মিনিটে বায়েনার একটি প্রচেষ্টা অফসাইডের কারণে বাতিল হয়। অন্যদিকে প্রথমার্ধের শেষ দিকে বারকোলার দূরপাল্লার শট লক্ষ্যভ্রষ্ট হলে ১-০ ব্যবধানে পিছিয়েই বিরতিতে যায় ফ্রান্স।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার বজায় রাখে স্পেন। ম্যাচের ৫৮ মিনিটে পেদ্রো পোরো গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

এরপর গোল শোধে মরিয়া হয়ে ওঠে ফ্রান্স। ৬৮ মিনিটে এমবাপ্পের শট দারুণভাবে ব্লক করেন মার্ক কুকুরেয়া। ৮০ মিনিটে স্পেনও ব্যবধান আরও বাড়ানোর সুযোগ পেয়েছিল, তবে বদলি হিসেবে নামা ফেরান তোরেসের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

শেষ ১০ মিনিটে একের পর এক আক্রমণ চালিয়েও গোলের দেখা পায়নি ফ্রান্স। গোলরক্ষক উনাই সিমনের দৃঢ়তা এবং স্পেনের রক্ষণভাগের দুর্দান্ত পারফরম্যান্সে সব প্রচেষ্টা ব্যর্থ হয়।

শেষ পর্যন্ত ২-০ গোলের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন। এই জয়ে ১৬ বছর পর আবারও বিশ্বকাপের ফাইনালে উঠল স্প্যানিশরা। এখন শিরোপা জিতলে ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে তারা।

সর্বাধিক পঠিত

সিলেটে ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগকর্মীর মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন

আপডেট: ১০:৪৩:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬