০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

মাদক, চোরাচালান, নারী নির্যাতন ও অবৈধ মাটি উত্তোলনে ‘জিরো টলারেন্স’ ঘোষণা শার্শায়

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:২৭:০৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ৫১৫

মাদক, চোরাচালান, নারী নির্যাতন, ধর্ষণ ও অবৈধ মাটি উত্তোলনের মতো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দিয়েছে শার্শা উপজেলা প্রশাসন। একই সঙ্গে এসব অপরাধ প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

সোমবার (১৩ জুলাই ২০২৬) দুপুর ১২টায় শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি ও চোরাচালান নিরোধ কমিটির মাসিক সভা। সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওহিদ।

সভায় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও যশোর-১ (শার্শা) আসনে ধানের শীষের নেতা আলহাজ্ব নুরুজ্জামান লিটন, জামায়াতে ইসলামীর নেতা ফারুক হাসান, নায়েবে আমির তৈবুর রহমান জাহাঙ্গীর, উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, বেনাপোল ও শার্শা থানার পুলিশ প্রতিনিধি, বিজিবি প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধি শাহীন হোসেন ও আলমগীর হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

সভায় শার্শা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, কিশোর অপরাধ এবং পরিবেশবিধ্বংসী অবৈধ মাটি উত্তোলনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় ইউএনও ফজলে ওহিদ বলেন, মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর। এসব অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের আপস করা হবে না।

শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটনও অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতির প্রতি সমর্থন জানিয়ে বলেন, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার স্বার্থে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় নারী নির্যাতন ও ধর্ষণের মতো জঘন্য অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, ভুক্তভোগীদের আইনি সহায়তা নিশ্চিতকরণ এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া অবৈধভাবে মাটি উত্তোলনের কারণে কৃষিজমি, সড়ক ও পরিবেশের ক্ষতি হওয়ার বিষয়টি তুলে ধরে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি এবং নিয়মিত অভিযান পরিচালনার সিদ্ধান্তের কথা জানানো হয়। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সভায় জানানো হয়।

সভা শেষে উপস্থিত সদস্যরা শার্শা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বাধিক পঠিত

যশোর-নড়াইল মহাসড়কে বিজিবির অভিযানে ২৩ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার, পাচারকারী আটক

মাদক, চোরাচালান, নারী নির্যাতন ও অবৈধ মাটি উত্তোলনে ‘জিরো টলারেন্স’ ঘোষণা শার্শায়

আপডেট: ০২:২৭:০৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬