০৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬

নড়াইলে বাড়ির উঠান কেটে রাস্তা নির্মাণের অভিযোগ,

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৫৩:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • ৫০৯

নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের জিকিরা গ্রামে এক ব্যক্তির বাড়ির উঠান জোরপূর্বক কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে। শনিবার (৩০ মে) সকালে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।

পরিবারের দাবি, জিকিরা গ্রামের বাসিন্দা মনিরুল ইসলাম তার ভাইয়ের কাছ থেকে পাঁচ শতক জমি কিনে দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করছেন। স্থানীয় মানুষের চলাচলের সুবিধার কথা বিবেচনা করে তিনি নিজের রেকর্ডভুক্ত জমি থেকে তিন ফুট জায়গা রাস্তার জন্য ছেড়ে দেন। তবে স্থানীয় কয়েকজন ব্যক্তি আরও দুই ফুট জায়গা রাস্তার জন্য দাবি করেন।

অভিযোগ অনুযায়ী, মনিরুল ইসলাম পাশের জমির মালিকের কাছ থেকে প্রয়োজনীয় জায়গা নেওয়ার পরামর্শ দিলেও তা মানা হয়নি। বরং আলামিন, কালাম সিকদার, মো. কামাল হোসেন, রিপন মাস্টার ও শফিকের নেতৃত্বে একদল লোক তার বাড়ির সামনে জড়ো হয়ে জোরপূর্বক উঠানের একটি অংশ কেটে ফেলেন।

ভুক্তভোগী মনিরুল ইসলাম বলেন, তিনি দীর্ঘদিন ধরে ওই জমিতে বসবাস করছেন। ঘটনার দিন অভিযুক্তরা লোকজন নিয়ে এসে তাকে ও তার স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে বাড়ির উঠান কেটে ফেলেছেন। তিনি নিজের সম্পত্তি ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

মনিরুল ইসলামের স্ত্রী সালমা বেগমও একই অভিযোগ করে বলেন, সকালে হঠাৎ করেই একদল লোক এসে হুমকি দিয়ে তাদের বাড়ির উঠান কেটে ফেলে। তাদের পাঁচ শতক জমির মধ্যে আগেই তিন ফুট জায়গা রাস্তার জন্য ছেড়ে দেওয়া হয়েছিল। এরপরও আরও দুই ফুট জায়গার দাবি করে এমন ঘটনা ঘটানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তবে অভিযুক্ত আলামিন, কালাম ও কামাল অভিযোগ অস্বীকার করে বলেন, গ্রামের মানুষের চলাচলের সুবিধার জন্য গ্রামবাসী একত্রিত হয়ে রাস্তার কাজ করেছেন। তারা দাবি করেন, মনিরুল ইসলামকে আগেই রাস্তার জন্য জায়গা ছাড়ার অনুরোধ করা হয়েছিল।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, ঘটনাটি নিয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বাধিক পঠিত

যশোরে গ্রেপ্তার ‘খোঁড়া কামরুল

নড়াইলে বাড়ির উঠান কেটে রাস্তা নির্মাণের অভিযোগ,

আপডেট: ০৯:৫৩:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬