১০:১৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬

নতুন প্রজন্মের কাছে শহীদ জিয়ার দেশপ্রেম ও সততার বার্তা পৌঁছে দিতে হবে: প্রতিমন্ত্রী অমিত

বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, নতুন প্রজন্মকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম, সততা ও নেতৃত্বের আদর্শ সম্পর্কে জানাতে হবে। এজন্য তাঁর জীবন ও কর্মভিত্তিক বইপত্র তরুণদের কাছে সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শনিবার সকালে যশোর শহরের লালদীঘি পাড়স্থ দলীয় কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের হৃদয়ে গভীরভাবে স্থান করে নিয়েছেন। তাঁর দেশপ্রেম ও সততার স্বীকৃতি শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও রয়েছে। তিনি দাবি করেন, নানা সমালোচনা ও অপপ্রচারের পরও শহীদ জিয়ার ব্যক্তিগত সততা নিয়ে প্রশ্ন তোলা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দেশের মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। জনগণের সমর্থনেই বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে সক্ষম হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বর্তমান সরকার একটি স্বনির্ভর, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করছে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতের বাংলাদেশ দেশের জনগণের হাতেই নিরাপদ ও সমৃদ্ধ থাকবে।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। এসব কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, স্মরণানুষ্ঠান ও দোয়া মাহফিল।

সর্বাধিক পঠিত

মাঠ কাঁপানো ফুটবল লড়াইয়ে ২০১৪ ব্যাচকে উড়িয়ে দিল এসএসসি ২০১৩ ব্যাচ

নতুন প্রজন্মের কাছে শহীদ জিয়ার দেশপ্রেম ও সততার বার্তা পৌঁছে দিতে হবে: প্রতিমন্ত্রী অমিত

আপডেট: ০৩:০৩:০৪ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬