০১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬

যশোরে চুয়াল্লিশ কোটি টাকার ভারতীয় চোরাচালানী পণ্য আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:২৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • ৫৮০

বেনাপোল প্রতিনিধিঃ স্বর্ণ, মাদকদ্রব্য এবং অন্যান্য চোরাচালানী পণ্যসহ যশোর সীমান্তে ৪৯ জন চোরাকারবারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বর্ডার গার্ড বাংলাদেশ যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) কর্তৃক সাত মাসে যশোর সীমান্তে অভিযান চালিয়ে ৪৩,৬৮,১৭,১১৮/-(তেতাল্লিশ কোটি আটষট্টি লক্ষ সতের হাজার একশত আঠার) টাকা মূল্যের স্বর্ণ, মাদক, আগ্নেয়াস্ত্র, বৈদেশিক মুদ্রা, ভারতীয় শাড়ী, থ্রীপিছ, কম্বল, কসমেটিক্স, নেশাজাতীয় ঔষধ, ও বিভিন্ন ধরনের চোরাচালানী পণ্য জব্দ করা হয়েছে। এ সময় ৪৯ জন চোরাকারবারীকে আটক করা হয়েছে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, ৪৯ বিজিবি কর্তৃক চলতি বছরে জানুয়ারি হতে এ পর্যন্ত ৭৫৭২ বোতল ফেনসিডিল, ৭ কেজি ৫৫৪ গ্রাম স্বর্ণ, ৭০ কেজি ৫০০ গ্রাম রুপা, ৩৭ লাখ ৮০ হাজার ইউএস ডলার, ০১ টি দেশী পিস্তল, ০৭ রাউন্ড গুলি, ১৮৬২ বোতল বিদেশী মদ, ২৪.১২৫ লিটার দেশী মদ, ১৯৮ পিস ইয়াবা, ৫০০ গ্রাম হেরোইন, ১৬ বোতল বিয়ার, ১৭০৫২ পিচ নেশা জাতীয় ট্যাবলেট, ১৯৭ কেজি গাঁজা, বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, থ্রীপিছ, কম্বল, কসমেটিক্স, ঔষধ, সামগ্রী ও বিভিন্ন ধরনের চোরাচালানী পণ্য আটক করে। অধিনায়ক আরো জানান ভারতের সাথে যশোর ব্যাটালিয়নের ৭০.২৭৪ কিলোমিটার সীমান্ত পথ রয়েছে। সীমান্ত রক্ষা ও চোরাচালান প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর সদস্যরা। ভবিষ্যতেও বিজিবি’র এ অভিযান অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

ইসরাফিল সরদারের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি, বেনাপোলে বিএনপির সংবাদ সম্মেলন

যশোরে চুয়াল্লিশ কোটি টাকার ভারতীয় চোরাচালানী পণ্য আটক

আপডেট: ০১:২৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫