০৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

ফরিদপুরে লিচু চুরিতে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:২৮:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ৫১১

ফরিদপুরের সালথা উপজেলায় বাগান থেকে লিচু চুরি করতে বাধা দেওয়াকে কেন্দ্র করে মো. আজিজুল মোল্যা (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৩ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে।

নিহত মো. আজিজুল মোল্যা ফুলবাড়িয়া গ্রামের গুপিনগর পাড়ার মৃত মানো মোল্যার ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার বিকেলে ফুলবাড়িয়া গ্রামে আজিজুলের বাগান থেকে গোপনে লিচু চুরি করছিল পাশের সোনাপুর ইউনিয়নের চরবাংরাইল গ্রামের মোশারফ মুন্সির ছেলে সাকিল মুন্সি ও তুষার মুন্সি। এ সময় লিচু পাড়ায় বাধা দেন বাগান মালিক আজিজুলের ছেলে আকরাম মোল্যা। এতে ক্ষুব্ধ হয়ে আকরামকে মারধর করে সাকিল ও তুষার।

পরে সন্ধ্যায় আজিজুল মোল্যা স্থানীয় ফুলবাড়িয়া বাজারে গিয়ে তার ছেলে আকরামকে মারধরের বিষয়ে জানতে চাইলে সাকিল ও তুষারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তারা বাঁশের লাঠি দিয়ে আজিজুলের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে গেলে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে আজিজুলের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলাকারীদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে বলে অভিযোগ পাওয়া গেছে। রাত ১০টা পর্যন্ত এলাকায় উত্তেজনা, হামলা ও ভাঙচুরের ঘটনা চলছিল বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

মুহম্মদ আল ফাহাদ বলেন, লিচু পাড়া নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে মারধরের পর হাসপাতালে তার মৃত্যু হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করা হবে।

অন্যদিকে মো. নজরুল ইসলাম জানান, ঘটনার পর ফুলবাড়িয়া এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। এছাড়া ফরিদপুর থেকেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।

সর্বাধিক পঠিত

যশোর মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

ফরিদপুরে লিচু চুরিতে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

আপডেট: ১০:২৮:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬