০৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

গ্রেপ্তারের ভয়ে ১৯ পিস ইয়াবা গিলে খেলেন যুবক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৫৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ৫০৬

মাদারীপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার এড়াতে নিজের কাছে থাকা ১৯ পিস ইয়াবা গিলে খেয়ে ফেলেছেন সোহাগ ফকির (৩৬) নামে এক যুবক। এর কিছুক্ষণ পরই বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৩ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকায় একটি স’মিলের পাশে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সুযোগ না পেয়ে সোহাগ তার কাছে থাকা একটি প্যাকেটের ১৯টি ইয়াবা দ্রুত মুখে পুরে গিলে ফেলেন।

ডিবি সদস্যরা তাকে আটক করে তল্লাশি চালালে তার কাছে থাকা অপর একটি প্যাকেট থেকে আরও ১৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক করার পর সোহাগকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হলে তিনি পেটে তীব্র ব্যথা অনুভব করেন এবং অসুস্থ হয়ে পড়েন। অবস্থার গুরুত্ব বিবেচনা করে রাতেই তাকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। তবে পেটের ভেতর ইয়াবাগুলো গলে গিয়ে বিষক্রিয়া শুরু হওয়ায় তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে হাসপাতালের চিকিৎসকরা তাকে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

গ্রেপ্তারকৃত সোহাগ ফকির মাদারীপুর সদর উপজেলার পশ্চিম রাস্তি গ্রামের মৃত মোফাজ্জেল ফকিরের ছেলে। তিনি এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত বলে জানিয়েছে পুলিশ।

মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম জানান, “আটক ব্যক্তি গ্রেপ্তার এড়াতেই মূলত ইয়াবাগুলো গিলে ফেলেছিলেন। এই ঘটনায় মাদারীপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে তাকে পুলিশি পাহারায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।”

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। চিকিৎসকরা জানিয়েছেন, পাকস্থলীতে ইয়াবার প্যাকেট ফেটে গেলে বা বিষক্রিয়া ছড়িয়ে পড়লে তা প্রাণঘাতী হওয়ার প্রবল ঝুঁকি থাকে।

সর্বাধিক পঠিত

যশোর মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

গ্রেপ্তারের ভয়ে ১৯ পিস ইয়াবা গিলে খেলেন যুবক

আপডেট: ০৫:৫৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬