০৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

সুন্দরবনে মধু সংগ্রহে গিয়ে বাঘের হামলায় আহত মৌয়াল, হাসপাতালে চিকিৎসাধীন

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:২৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ৫১৭

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটা এলাকার পায়রাটুনি খালে মধু সংগ্রহ করতে গিয়ে রয়েল বেঙ্গল টাইগারের হামলার শিকার হয়েছেন এক মৌয়াল। রোববার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

বন বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, মাঝি ইউসুফ গাজীর নেতৃত্বে ১০ সদস্যের একটি মৌয়াল দল গভীর সুন্দরবনে মধু আহরণে যায়। পায়রাটুনি খাল এলাকায় মধু সংগ্রহের সময় হঠাৎ একটি রয়েল বেঙ্গল টাইগার বাবলু গাজী (৪৮) নামে এক মৌয়ালের ওপর ঝাঁপিয়ে পড়ে।

এসময় সঙ্গে থাকা অন্য মৌয়ালরা চিৎকার ও লাঠিসোটা নিয়ে এগিয়ে গেলে বাঘটি বাবলুকে ছেড়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বনসংলগ্ন এলাকায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত বাবলু গাজীর বাড়ি শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে।

আহতের পিতা মালেক গাজী জানান, তারা একসঙ্গে মধু সংগ্রহ করছিলেন। হঠাৎ বাঘ এসে তার ছেলেকে আক্রমণ করে। তিনি বলেন, আল্লাহর রহমতে বাবলু প্রাণে বেঁচে গেছেন, তবে শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত রয়েছে।

বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, গত ৬ মে বুড়িগোয়ালিনী স্টেশন থেকে পারমিট নিয়ে মৌয়াল দলটি সুন্দরবনে প্রবেশ করে। সুন্দরবনে প্রবেশের সময় নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে বলা হলেও বাঘের আক্রমণের মতো দুর্ঘটনা মাঝেমধ্যেই ঘটে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, আহত মৌয়ালের চিকিৎসার বিষয়ে বন বিভাগ খোঁজখবর রাখছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশন নির্বাচন ২০২৬: সিনিয়র সভাপতি পদপ্রার্থী নজরুল ইসলামকে শুভেচ্ছা ও দোয়া

সুন্দরবনে মধু সংগ্রহে গিয়ে বাঘের হামলায় আহত মৌয়াল, হাসপাতালে চিকিৎসাধীন

আপডেট: ১২:২৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬