০৬:৪০ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

অধিকাল ভাতা পুনরায় চালুর দাবিতে বেনাপোল স্থল বন্দরে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

বেনাপোল প্রতিনিধি,

অতিরিক্ত কাজের জন্য অধিকাল ভাতা পুনরায় চালুর দাবিতে বেনাপোল স্থল বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা রবিবার বিকেল ৫টায় কর্মবিরতি ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। বন্দরের প্রধান সড়কে সামনে মানববন্ধন করা হশ এ কর্মসূচিতে বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন দাবি আদায় পরিষদের আহ্বায়ক ও ট্রাফিক পরিদর্শক হাফিজুর রহমান মিয়া এবং সদস্য সচিব শাহাদত হোসেন, ওয়ারহাউস সুপারিনটেনডেন্ট। এছাড়া আরোউপস্থিত ছিলেন মেহেদী হোসেন, কে এম নাহিদুজ্জামান, শহিদুল ইসলাম ও তানজিরুল রহমান।

প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অতিরিক্ত দায়িত্ব পালন করলেও কর্মকর্তা-কর্মচারীরা তাদের ন্যায্য অধিকাল ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা অভিযোগ করেন, অতিরিক্ত কাজের চাপ বাড়লেও ভাতা বন্ধ থাকায় কর্মচারীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।

এ সময় তারা “অতিরিক্ত কাজের জন্য অধিকাল ভাতা পুনরায় চালুর দাবিতে বিশেষ ৫০০ ও গ্রেড ৫৫০ টু ৬৫০ দপ্তরের ২য় ধাপ অতিরিক্ত কাজের কর্মবিরতি” কর্মসূচির ব্যানারে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত দাবি মেনে নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

আপডেট: ০৬:৩৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬